spot_img

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরীর মৃত্যু

অবশ্যই পরুন

মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোরী নিহত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের চিকিৎসা বিভাগ জানায়, মাগাজি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে আহত হয় মিস্ক হাজেম আল-দালু। পরে সে মারা যায়। ইসরায়েলি সামরিক যানগুলো দক্ষিণ গাজার রাফাহর আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করে।

এদিকে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের উত্তর-পূর্বের এলাকাগুলোতেও ব্যাপক গোলাবর্ষণ করেছে।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় কার্যকর থাকা একটি যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলাগুলো চালানো হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫১১ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

এদিকে, শনিবার দেশটির মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৭৪ হাজার ৪৬৯ জন, এবং ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়-অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল...

এই বিভাগের অন্যান্য সংবাদ