spot_img

মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, ঘটনা জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

অবশ্যই পরুন

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে ২ বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার ঠিক পরেই অথবা এর পূর্ববর্তী সময়ে এই ইস্যু সম্পর্কে অবহিত করা হয়নি বাংলাদেশকে। এর জেরে, সার্বিক ঘটনা জানতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে গত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট।

গত বুধবার (১৪ অক্টোবর) ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বাংলাদেশ বিষয়টি জানতে পারে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন—নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার।

নিহত দুজনের সৌদি আরবে অবস্থানের ধরন ও মেয়াদ, বিচারে কোনো আইনি সহায়তা বা আপিলের সুযোগ নেওয়া হয়েছিল কি না— এসব বিষয়েও এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো বিস্তারিত তথ্য।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়-অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল...

এই বিভাগের অন্যান্য সংবাদ