spot_img

ইরান যুদ্ধকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল

অবশ্যই পরুন

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাত-এ গোপনে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক ডজন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি একটি সূত্র, যা প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এবং পরে সিএনএন-এও নিশ্চিত করা হয়।

২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডস-এর মাধ্যমে ইসরায়েল ও আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হলেও, এ ধরনের সামরিক সহযোগিতা আগে কখনো দেখা যায়নি।

সূত্র জানায়, যুদ্ধ চলাকালে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-এর সঙ্গে ফোনালাপের পরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমিরাতে আয়রন ডোম পাঠানোর নির্দেশ দেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হয়ে দ্রুত উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রায় ছয় সপ্তাহ পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশটি ইরানের ব্যাপক হামলার শিকার হয়।

আমিরাত দাবি করেছে, তাদের লক্ষ্য করে ৫৫০টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২০০টির বেশি ড্রোন হামলা চালানো হয়। যদিও তারা ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করতে সক্ষম হয়, তবুও কিছু ক্ষেপণাস্ত্র সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানে।

ইসরায়েলের তৈরি আয়রন ডোম একটি ভ্রাম্যমাণ স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা রকেট, মর্টার, কামানের গোলা ও ড্রোন প্রতিহত করতে সক্ষম। অতীতে এই প্রযুক্তি বিভিন্ন দেশে বিক্রি করা হলেও অন্য কোনো দেশে সরাসরি মোতায়েন করে যুদ্ধে ব্যবহারের ঘটনা এটিই প্রথম।

সর্বশেষ সংবাদ

চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক: বাণিজ্যমন্ত্রী

চলতি বছর সরকারের চামড়া সংগ্রহ অভিযানকে সন্তোষজনক বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার (৮ জুন) জাতীয় সংসদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ