spot_img

স্বাধীনতার ৫৫ বছরেও জ্বালানি নিরাপত্তা জোরদার হয়নি: সেনাপ্রধান

অবশ্যই পরুন

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশ কাঙ্ক্ষিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত ক্যাপস্টোন কোর্স-২০২৬/১ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা তিনি।

চট্টগ্রামের তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির উদাহরণ টেনে সেনাপ্রধান বলেন, ৫৫ বছরেও আমরা দ্বিতীয় কোনো তেল শোধনাগার তৈরি করতে পারিনি। এর ফলে চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য পরিমাণ জ্বালানি তেল রিফাইন বা শোধন করা সম্ভব হচ্ছে।

সেনাপ্রধান বলেন, বর্তমানে বিশ্ব জুড়ে নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে তা হলো জ্বালানি। এটির নিরাপত্তার গুরুত্ব এখন অনেক বেশি। আমাদের দেশে জ্বালানি তেল পরিশোধনে চট্টগ্রামে একটি মাত্র ইস্টার্ন রিফাইনারি আছে। যা চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে যায়। স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও আমরা দ্বিতীয় কোনো রিফাইনারি তৈরি করতে পারিনি, যা অত্যন্ত জরুরি।

রোহিঙ্গা সংকট একটি জাতীয় সমস্যা এবং এটি সমাধানে সকলকে সম্পৃক্ত হতে হবে বলেও জানান তিনি।

সেনাপ্রধান বলেন, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা জরুরি, কারণ আমাদের আমদানি-রপ্তানি সমুদ্রপথের ওপর নির্ভরশীল। সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে।

দেশের সার্বিক বিষয় নিয়ে নৌবাহিনীর উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, কোভিড-১৯ থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ বা বর্তমানে হরমুজ প্রণালীর সংকট, সবই নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। স্ট্র্যাটেজিক লিডার হিসেবে আপনাদের এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পথ খুঁজে বের করতে হবে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কাজের প্রতি ৭৫.৩ শতাংশ মানুষের সমর্থন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ। নতুন এক জাতীয় জনমত জরিপে এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ