spot_img

উত্তেজনা কমাতে কূটনৈতিক পথই সেরা বিকল্প: ইরানের প্রেসিডেন্ট

অবশ্যই পরুন

ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও যুদ্ধের দামামার মধ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (২০ এপ্রিল) দেশটির আইন মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি বলেছেন, যুদ্ধ কারো জন্যই কোনো সুফল বয়ে আনে না। যেকোনো হুমকি মোকাবেলায় আমরা যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি উত্তেজনা কমাতে আমরা প্রতিটি যৌক্তিক ও কূটনৈতিক পথ ব্যবহার করতে চাই।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশের বর্তমান বাস্তব পরিস্থিতি সম্পর্কে বলেন, নাগরিকদের কাছে ভুল তথ্য প্রদান বা অবাস্তব প্রতিশ্রুতি সমস্যার সমাধান তো করেই না, বরং এটি জনগণের আস্থাকে ক্ষুণ্ন করে।

তার মতে, সরকারের উচিত অর্জনের পাশাপাশি চ্যালেঞ্জগুলোও জনগণের সামনে সততার সাথে তুলে ধরা।

তবে প্রেসিডেন্টের এই সমঝোতামূলক বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পরবর্তী শান্তি আলোচনায় অংশ নেওয়ার আপাতত ‘কোনো পরিকল্পনা’ তেহরানের নেই।

সর্বশেষ সংবাদ

ধর্মঘট ডেকে এলপিজির বাজার অস্থির করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

ধর্মঘটের মাধ্যমে এলপিজির বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে সরকার আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ