spot_img

জুনে বাংলাদেশ সফরের সূচি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া

অবশ্যই পরুন

জুনে বাংলাদেশ সফরে আসার কথা আগেই জানিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সাদা বলের সিরিজের সূচি চূড়ান্ত করেছে অজিরা। তাতে দেখা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বছরের শুরুতে যে সূচি দিয়েছিল, তাতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

এই সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী দল।

সংশোধিত সূচি অনুযায়ী দুই দেশের মধ্যে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অন্যদিকে, ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেইবার ৪-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিক বাংলাদেশ। আর অজিরা ওয়ানডে সিরিজ খেলতে সর্বশেষ বাংলাদেশে এসেছিল ১৫ বছর আগে। ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে সফরে এসে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল।

এদিকে, আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ইরানের কাছে পরাজয়ের মাধ্যমে মার্কিন আধিপত্যের পতন শুরু: রুশ সিনেটর

রাশিয়ার সংসদের উচ্চকক্ষের তথ্য বিষয়ক কমিটির প্রধান আলেক্সেই পুশকভ বলেছেন, ইরানের কাছে সামরিক পরাজয়ের মাধ্যমে বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের...

এই বিভাগের অন্যান্য সংবাদ