spot_img

সারের ডিলারে অনিয়মের অভিযোগ মিললে ৩ মাসের মধ্যে ডিলারশিপ বাতিল: প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

সারের ডিলার নিয়োগে কোনো অভিযোগ থাকলে তিন মাসের মধ্যে ডিলার বাতিল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১৪ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালির গড়াই নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে সরাসরি প্রশাসনের লোক জড়িত ছিলো। এখানে ইউএনও এবং ডিসিরা এই কার্যক্রমটি পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, আমরা লাইসেন্সের চিঠিতে লিখেছি, যে এই ডিলারটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তিন মাস পর্যবেক্ষণ করা হবে। এই তিন মাসে কোনো প্রকার অনিয়মের অভিযোগ প্রমাণ হলে ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

এনভিডিয়া কেলেঙ্কারি: বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ‘চীনের গুপ্তচরবৃত্তি’

বিশ্বজুড়ে বাণিজ্যিক ও প্রযুক্তিগত গোপন তথ্য চুরি এবং বিদেশি নেতাদের সামরিক পরিকল্পনার তথ্য সংগ্রহের জন্য চীন যে ব্যাপক গুপ্তচরবৃত্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ