spot_img

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭

অবশ্যই পরুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা একটি চালবোঝাই ট্রাক হাসানপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

ট্রাকটিতে চালের বস্তার ওপর কয়েকজন যাত্রী ছিলেন, যারা কম খরচে গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে ট্রাকে উঠেছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ