spot_img

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এড়ানোর আহ্বান যুক্তরাজ্য ও ওমানের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভেঙে যাওয়া শান্তি আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ওমানের সুলতান হাইতাম বিন তারিক।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্রের বরাতে জানা গেছে, দুই নেতা টেলিফোনে আলাপকালে পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা নিয়ে কথা বলেন এবং উভয় পক্ষকে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান।

লন্ডন থেকে দেওয়া বিবৃতিতে মুখপাত্র সোফি ক্লেয়ার বলেন, শান্তি আলোচনা অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব পক্ষকে আরও কোনো উত্তেজনা সৃষ্টি থেকে বিরত থাকতে হবে—এ বিষয়ে নেতারা একমত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে সফর করা স্টারমার কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠক করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক অংশীদাররা হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ