spot_img

পে-স্কেল নিয়ে শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী

অবশ্যই পরুন

‎শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।‎ সোমবার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে শিক্ষকদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে জানতে চান।

‎উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই জায়গাটিতে আমার মন্তব্য হলো— আমরা ফিন্যান্সিয়ালি তাঁদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে।’ ‎

‎তিনি আরও বলেন, ‘আমি মনে করি, শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠন করা উচিত। হোয়েদার হাই অর লো, ডাজ নট ম্যাটার; ইটস কমপ্লিটলি ডিফারেন্ট।’

সর্বশেষ সংবাদ

দরকষাকষির জন্য ১,৭০০ ফিলিস্তিনির লাশ আটকে রেখেছে ইসরায়েল

হামাসের কাছে কোনো ইসরায়েলি বন্দি না থাকা সত্ত্বেও ভবিষ্যৎ বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে ইসরায়েল প্রায় এক হাজার ৭০০ ফিলিস্তিনির...

এই বিভাগের অন্যান্য সংবাদ