spot_img

সম্পূর্ণ নতুন একাদশে ফ্রান্সের দাপুটে জয়

অবশ্যই পরুন

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ফ্রান্স। আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া একাদশের সবাইকে বাইরে রেখে ভিন্ন একাদশ নিয়ে এদিন মাঠে নামে ফরাসিরা।

রোববার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করেন ফ্রান্সের নায়ক দিজিরে দুয়ে। প্রথমার্ধে তাদের অন্য গোলটি করেন মার্কাস থুরাম। দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান হামিন্তন কামপাস।

এদিন ম্যাচের ২৯তম মিনিটে দিজিরে দুয়ের পায়ে লিড নেয় ফরাসিরা। ৪১ মিনিটে থুরামের গোলে ব্যবধান দ্বিগুণ করে দিদিয়ের দেশমের দল। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় ২০১৮ বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে দুয়ের দ্বিতীয় গোলে ৩-০ তে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৭৭ মিনিটে ক্যাম্পাজের গোলে কলম্বিয়া ব্যবধান কমালেও দাপুটে জয়ে মাঠ ছাড়ে দ্য ব্লুজ।

এদিকে, আরেক ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের পরেও গোলের দেখা পায়নি পর্তুগাল-মেক্সিকোর কেউই। তাতে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ