spot_img

অভিনেত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মালয়ালম পরিচালক রঞ্জিত গ্রেপ্তার

অবশ্যই পরুন

দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ফের যৌন হেনস্তার অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক অভিনেত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ভারতের মালয়ালম সিনেমার জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালকৃষ্ণনকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ। এই ঘটনায় ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে চরম অস্বস্তি ও তোলপাড় শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত এক তরুণী অভিনেত্রীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে। কোচি পুলিশের কাছে দেওয়া অভিযোগে ওই অভিনেত্রী জানান, একটি চলচ্চিত্রের শুটিং চলাকালীন আলোচনার অজুহাতে পরিচালক রঞ্জিত তাকে একটি ক্যারাভ্যানে ডেকে নেন। সেখানে তাকে শারীরিক ও যৌন হেনস্তা করা হয় বলে তিনি দাবি করেন।

অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় কেরালা পুলিশ। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার দাবি করে পুলিশ জানায়, ইডুক্কি জেলার থোডুপুঝা এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রঞ্জিতকে আটক করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রঞ্জিতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা (এফআইআর) করা হয়েছে। তাকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে তিনি এর্নাকুলামের একটি সাব জেলে বন্দি রয়েছেন।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর মালয়ালম চলচ্চিত্র মহলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং ‘কাস্টিং কাউচ’ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই মনে করছেন, গ্ল্যামার জগতের আড়ালে থাকা অন্ধকার অধ্যায়গুলো একের পর এক সামনে আসছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জিতের আইনজীবী। তার দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন বলে জানিয়েছেন।

কেরালা চলচ্চিত্র জগতের এই সংকটময় পরিস্থিতি এখন শুধু এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগেই সীমাবদ্ধ নেই, বরং বিনোদন অঙ্গনের দীর্ঘদিনের অভ্যন্তরীণ ব্যবস্থা ও নিরাপত্তাহীনতা নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সর্বশেষ সংবাদ

এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন

মার্কিন পপতারকা বিলি আইলিশ সম্প্রতি ‘এল’ (Elle) ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদনে নিজের ক্যারিয়ার, রাজনীতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা...

এই বিভাগের অন্যান্য সংবাদ