spot_img

হাম কী, কীভাবে ছড়ায়? টিকাবঞ্চিত শিশুরাই কেন বেশি ঝুঁকিতে!

অবশ্যই পরুন

দেশে আবারও হাম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত ‘রুবেলা’ ভাইরাসের মাধ্যমে ছড়ায় এবং শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

হামের লক্ষণ হিসেবে উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং কয়েক দিনের মধ্যে সারা শরীরে লালচে র‍্যাশ দেখা দেয়। এই ভাইরাস শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়, ফলে অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

চিকিৎসকদের মতে, হামের জটিলতায় নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এমনকি অন্ধত্বও হতে পারে। অনেক ক্ষেত্রে কানপাকা, মুখে ঘা এবং মস্তিষ্কের প্রদাহের মতো গুরুতর সমস্যাও দেখা যায়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাঁচি-কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়ায় এই রোগ। তাই আক্রান্ত শিশুকে অন্তত পাঁচ দিন আলাদা রাখতে হবে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও ভিটামিন এ সাপ্লিমেন্ট দেওয়া জরুরি।

বাংলাদেশে বাংলাদেশে টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের ৯ ও ১৫ মাস বয়সে ‘এমআর’ (মিজলস রুবেলা) টিকা দেওয়া হয়। তবে এখনো অনেক শিশু টিকার আওতার বাইরে থাকায় সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে।

অভিভাবকদের প্রতি পরামর্শ, শিশুর জ্বর ও র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং গুরুতর উপসর্গ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নিতে হবে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ