spot_img

ডিএমপিতে ৩ কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন

অবশ্যই পরুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর

‘ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে আলোচনাই এড়িয়ে যাচ্ছে। ফলে এই যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব...

এই বিভাগের অন্যান্য সংবাদ