spot_img

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করল শিক্ষা বোর্ড

অবশ্যই পরুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৩১ মার্চ পর্যন্ত ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

‘সোনালী সেবার’ মাধ্যমে ৩১ মার্চ পর্যন্ত ফি পরিশোধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন।

প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হয়। ২৯ মার্চ ফরম পূরণের শেষ সময় ছিল। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী খেজুর রপ্তানিতে শীর্ষে সৌদি

খেজুর রফতানিতে টানা চতুর্থ বছরের মতো বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে সৌদি আরব। ২০২৫ সালে, দেশটি ১৯৩ কোটি ৮০ লাখ...

এই বিভাগের অন্যান্য সংবাদ