spot_img

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

অবশ্যই পরুন

বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই সামরিক শক্তির নতুন মহড়া দিল উত্তর কোরিয়া। এবার নিজেদের তৈরি অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাহাজ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্বশরীরে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

বুধবার দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত নাম্পো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের এই নতুন ডেস্ট্রয়ারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উত্তর কোরিয়ার নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৫০০ টন ওজনের এই জাহাজটি থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ।

জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন তাঁর বক্তব্যে নৌবাহিনীর আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “খুব শীঘ্রই আমাদের নৌবাহিনী জলতল এবং জলভাগের উপর থেকে সমানভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, তা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।”

নিজেদের সামরিক সক্ষমতার প্রশংসা করে কিম আরও বলেন, “নৌ-প্রতিরক্ষায় সাম্প্রতিক এই সাফল্য আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে, যা গত পাঁচ দশকেও সম্ভব হয়নি।”

বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ংয়ের এই নতুন সমরাস্ত্র প্রদর্শন ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

সর্বশেষ সংবাদ

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার উদ্যোগ নিয়েছে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ