spot_img

১০ জনের নিউক্যাসলের কাছে ম্যান ইউনাইটেডের হার

অবশ্যই পরুন

নাটকীয় লড়াইয়ে ইতি ঘটল ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অপরাজিত যাত্রা। দশ জনের নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরেছে রেড ডেভিলরা।

প্রথমার্ধের যোগ করা সময়ে জ্যাকব র‍্যামজি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও পেনাল্টি থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে নেন অ্যান্থনি গর্ডন। ব্রুনো ফার্নান্দেসের ক্রসে কাসেমিরোর হেডে সমতায় ফেরে ইউনাইটেড।

তবে অধিকাংশ সময় একজন বেশি নিয়ে খেলে কোনো সুবিধা করতে পারেনি রেড ডেভিলরা। উল্টো ৯০ মিনিটে বদলি নামা উইলিয়াম ওসুলার দুর্দান্ত এক বাঁকানো শটে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে স্বাগতিক নিউক্যাসল।

এই হারে প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট ২৯ ম্যাচে ৫১। আর দারুণ এই জয়ে ১২ নম্বরে উঠে এলো নিউক্যাসল ইউনাইটেড।

এছাড়া, অ্যাস্টন ভিলার বিপক্ষে বড় জয় (৪-১) পেয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে চেলসি। আর ছয়ে নেমে গেছে লিভারপুল।

সর্বশেষ সংবাদ

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ