হুথি নিয়ন্ত্রণাধীন লোহিত সাগরের বন্দরনগরী হোদেইদাহ এবং সৌদি আরবের সীমান্তবর্তী উত্তর ইয়েমেনের দুটি গভর্নরেটে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এর আগে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হোদেইদাহ বন্দরে হামলা চালানো হলে সৌদি আরবের জেদ্দাসহ লোহিত সাগর উপকূলের সব বন্দর হুথিদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ পরিচালনার জন্য আগামী জানুয়ারি পর্যন্ত অর্থায়ন নিশ্চিত রয়েছে। তিনি কংগ্রেসের ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংঘাত বন্ধের যেকোনো প্রচেষ্টা এখন পর্যন্ত অর্জিত ‘সম্পূর্ণ বিজয়কে’ পরাজয়ে পরিণত করবে।
তাছাড়া, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ আঞ্চলিক সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হতে পারে।
তিনি উল্লেখ করেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা বা দূরত্ব বাড়ানোর ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোকে ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক ও জোট নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানান। সূত্র: আল জাজিরা

