spot_img

ইরানে হামলা হয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে: নরওয়ে

অবশ্যই পরুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলা চালিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।

নরওয়ের প্রতিক্রিয়া

ইরানে হামলার প্রতিক্রিয়ায় নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলছেন, “ইসরায়েল এই হামলাকে প্রতিরোধমূলক আঘাত হিসেবে বর্ণনা করেছে, কিন্তু এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিরোধমূলক হামলার জন্য তাৎক্ষণিক ও আসন্ন হুমকি থাকতে হয়।”

লেবাননের প্রতিক্রিয়া

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি বলেছেন, “আমি পুনরায় বলছি, দেশের নিরাপত্তা ও ঐক্যকে হুমকির মুখে ফেলে- এমন কোনো অভিযানে দেশকে জড়িয়ে ফেলার প্রচেষ্টা আমরা মেনে নেব না।”

রাশিয়ার প্রতিক্রিয়া

এ ঘটনায় রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, “শান্তিদূত আবারও তার আসল চেহারা দেখালো। ইরানের সঙ্গে সব আলোচনা ছিল আড়াল করার কৌশল। এতে কেউ সন্দেহ করেনি। আসলে কেউই সত্যিকারের কোনো আলোচনা করতে চায়নি।”

তিনি আরও বলেন, “প্রশ্ন হলো—কে তার শত্রুর অগৌরবজনক পরিণতির জন্য অপেক্ষা করার মতো বেশি ধৈর্যশীল? যুক্তরাষ্ট্রের বয়স মাত্র ২৪৯ বছর। পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আড়াই হাজার বছরেরও বেশি আগে। ১০০ বছর পর দেখা যাবে…”

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের

প্রায় দুই দশক পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। আন্তর্জাতিক অঙ্গনে সরকারের বৈধতা প্রমাণে ক্রমবর্ধমান চাপের মুখে এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ