spot_img

বেনফিকাকে বিদায় করে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

অবশ্যই পরুন

নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের জাদুকরী গোলে দুই লেগ মিলিয়ে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

৮ দিন আগে নীল জার্সিতে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়র আজ নেচেছেন রিয়ালের চিরাচরিত সাদা জার্সিতে। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নামা রিয়াল ১৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তবে ২ মিনিট পরেই সমতা ফেরান চুয়ামেনি। শেষ পর্যন্ত ৮০ মিনিটে ভিনির সেই জাদুকরী গোল নিশ্চিত করে রিয়ালের ২-১ জয়।

দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে শেষ ষোলোতে পা রাখলো চ্যাম্পিয়নস লিগের সফলতম দলটি।

শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং সিপি। শুক্রবার ড্রতে জানা যাবে, কে হচ্ছে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ।

সর্বশেষ সংবাদ

মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রীর স‌ঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর বৈঠক

মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ বিষয়ক মন্ত্রী গিলা আলীর স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন বাংলাদেশের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ