spot_img

ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী

অবশ্যই পরুন

ফ্যাসিবাদী দুঃশাসনের করাল গ্রাসে দেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অতীতে এসব অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ার কারণেই দেশে বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় শহীদ ডা. মিলনের মা তার সন্তানের আত্মা উৎসর্গের সরকারি স্বীকৃতির দাবি জানান।

রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। কাঠামো অনুযায়ী গণতন্ত্র একেক দেশে একেক রকম। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা। জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস আছে।

সর্বশেষ সংবাদ

দুই ম্যাচের নিষেধাজ্ঞায় ফের্মিন লোপেস

ভিয়ারেয়ালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পরও দুঃসংবাদ বার্সা শিবিরে। ২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন স্প্যানিশ মিডফিল্ডার ফের্মিন লোপেস। ভিয়ারেয়ালের বিপক্ষে দুই গোলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ