spot_img

ফিলিস্তিন না থাকায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ প্রত্যাখ্যান মেক্সিকোর

অবশ্যই পরুন

মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শিনবাম নিশ্চিত করেছেন যে তার দেশ ডোনাল্ড ট্রাম্পের নতুন শান্তি বোর্ডে পূর্ণ সদস্য হিসাবে যোগদান করবে না। কারণ বোর্ড বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও অংশগ্রহণ রাখেনি।

শিনবাম রোববার সকালের সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যেহেতু ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছি, তাই উভয় রাষ্ট্র, ইসরায়েল এবং ফিলিস্তিনদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ,’।

যদিও মেক্সিকো গাজার শান্তি ও পুনর্নির্মাণের লক্ষ্যকে সমর্থন করে। মেক্সিকো সরকার ধারাবাহিকভাবে বলে আসছে যে একটি দীর্ঘস্থায়ী সমাধানের আলোচনার টেবিলে উভয় পক্ষই প্রয়োজন।

শিনবাম ঘোষনা করেছেন, আপাতত মেক্সিকো শুধুমাত্র একজন ‘পর্যবেক্ষক’ হিসেবে অংশগ্রহণ করবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ