spot_img

কাতারে তেল ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

অবশ্যই পরুন

ইরান থেকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কাতারকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যার মধ্যে একটি তেল ট্যাঙ্কারে আঘাত হানে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির সরকারি সূত্রমতে, কাতার এনার্জির ইজারা নেওয়া একটি তেল ট্যাঙ্কারে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিহত করতে সক্ষম হলেও তৃতীয়টি ট্যাঙ্কারে আঘাত হানে। হামলার পর তাৎক্ষণিক তৎপরতায় ট্যাঙ্কারে থাকা ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক উত্তেজনার মাঝে এই হামলার ঘটনাটি কাতার তথা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের টি-টোয়েন্টির নেতৃত্বে সাহেবজাদা ফারহান

পাকিস্তান ক্রিকেটে আবারও নেতৃত্বে পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার সাহেবজাদা ফারহান। সম্প্রতি এশিয়ান গেমসে তার নেতৃত্বেই রৌপ্যপদক...

এই বিভাগের অন্যান্য সংবাদ