spot_img

মধ্যপ্রাচ্য ইস্যুতে পুতিন–বিন জায়েদের ফোনালাপ

অবশ্যই পরুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা এই অঞ্চলের অস্থিতিশীল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। বিশেষ করে বেসামরিক মানুষের হতাহত হওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি তাদের আলোচনায় গুরুত্ব পায়।

দুই দেশের রাষ্ট্রপ্রধানই যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধের ওপর জোর দিয়েছেন। তারা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ন্যায়সংগত স্বার্থ বজায় রেখে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের সমাধান করতে হবে।

সর্বশেষ সংবাদ

পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ