spot_img

হাসনাতের পর এবার আসিফের পোস্ট

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন রেখে বলেছেন, ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন প্রশ্ন রাখেন তিনি।

এর আগে, ফেসবুকে একই ধরনের স্ট্যাটাস দেন কুমিল্লা-০৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি লেখেন, ইনকিলাব জিন্দাবাদ।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এক বক্তব্যকে ঘিরে।

আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।

সর্বশেষ সংবাদ

১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

আফগানিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ