spot_img

বিএনপি জাতির সাথে প্রতারণা করে গণরায়কে উপহাস করছে: জামায়াত আমির

অবশ্যই পরুন

বিএনপি জাতির সাথে প্রতারণা করে গণরায়কে উপহাস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে সাতদফা দাবিতে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যের লংমার্চ পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদের একটি দফাও যদি বাস্তবায়ন করে তাহলে বিরোধী দল আপাতত আর আন্দোলন করবে না। বিএনপির জাতির সাথে প্রতারণা করে গণরায়কে উপহাস করার বিষয়টি প্রতিহতে আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশে বিভিন্ন সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের দাম বেশি এসব সংবিধান সংস্কার না করার ফল। তাই জনগণের গণরায় বাস্তবায়ন করেই বিপ্লবের ফসল ঘরে তুলবে।

এ সময় এলডিপি’র সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ অভিযোগ করে বলেন, সব ধরণের সরকারি অফিস বিএনপির দলীয় অফিসে পরিণত হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ