spot_img

ইরানে এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

অবশ্যই পরুন

ইরানের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হামেদান প্রদেশ-এ রাতের প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।

আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি হামেদান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর হামজেহ এমরাইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

হামজেহ এমরাই বলেন, নওবারান অঞ্চলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দুর্ঘটনায় একজন পাইলট নিহত হলেও অন্য পাইলট জীবিত আছেন। নিহত পাইলটের নাম মেহদি ফিরোজমান্দ বলে জানা গেছে।

কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি একটি এফ-৪ যুদ্ধবিমান ছিল, যা নিয়মিত রাতের প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল। দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ