spot_img

উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান সিইসির

অবশ্যই পরুন

উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

সিইসি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধ ও জুলাই শহীদদের স্মরণ করছি। জুলাই আহতদের আরোগ্য কামনা করছি।

তিনি বলেন, ভোটদান আমাদের নাগরিক দায়িত্ব। কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সবাই এই দায়িত্ব পালন করবেন। সবাই দায়িত্বশীল ও যত্নবান হবেন। আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে আসবেন। জয়-পরাজয়কে মেনে নেবেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনকে আমরা উৎসবমুখর করতে চাই। যেকোনো সমস্যা আইন প্রয়োগ সংস্থাকে জানান এবং তাদের সহায়তা করুন।

সর্বশেষ সংবাদ

পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে: রিজভী

পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ