spot_img

নেপালের কাছে হারতে হারতে বেঁচে গেলো ইংল্যান্ড

অবশ্যই পরুন

টি- টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটের কাছে নবীন নেপালের পরাজয়। রোববার ( ৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয় নেপাল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে পরাজিত হয় নেপাল।

দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বল পর্যন্ত উত্তেজনা ধরে রাখে রাইনোসরা। অধিনায়ক রোহিত পড়েল এবং দিপেন্দ্র সিং আইরির ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে নেপাল। দিপেন্দ্র সিং আইরির সংগ্রহ ছিলো ২৯ বলে ৪৪ এবং অধিনায়ক পড়েল করেন ৩৯ রান। পড়েল এবং আইরির আউটের পর লোকেশ বামের প্রাণান্ত চেষ্টা জয়ের বন্দরে পৌঁছে না দিলেও একদম কাছে নিয়ে যায়। শেষ পর্যন্ত ইংলিশদের সাথে ৪ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় নেপালের। লোকেশ বাম ২০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

অপরদিকে, ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শক্তিশালী ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ১৮৪। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জ্যাকব বেথেল। অধিনায়ক হ্যারি ব্রুক এর সংগ্রহ ছিলো ৫৩। এছাড়া শেষ দিকে ১৮ বলে ঝড়ো ৩৯ রানের ইনিংস খেলেন উইল জ্যাকস।

ব্যাটে ৩৯ রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার ওঠে উইল জ্যাকসের হাতে।

সর্বশেষ সংবাদ

প্রায় ২৪ হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের চূড়ান্ত সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ