spot_img

পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অবশ্যই পরুন

ইসরায়েলের সামরিক হেলিকপ্টার অধিকৃত পশ্চিম তীরে বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারি) সেনাবাহিনী জানায়, খারাপ আবহাওয়ার কারণে ইয়ানশুফ (ব্ল্যাক হক) হেলিকপ্টারটি আগেই দক্ষিণ পশ্চিম তীরের এৎজিওন ব্রিগেড এলাকায় খোলা স্থানে অবতরণ করেছিল। পরে সেটি সরিয়ে নেওয়ার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

ঘটনার কারণ খতিয়ে দেখতে ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান টোমার বার একটি সামরিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ১ হাজার ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১১ হাজার আহত এবং ২০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: জেরুজালেম পোস্ট

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে গোলশূন্য সমতা

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে পাকিস্তানের বিপক্ষে ০-০ গোলের অমীমাংসিত ফলাফল অর্জন করেছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ