spot_img

বিপিএল থেকে ছিটকে গেলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক

অবশ্যই পরুন

বিপিএলে চলতি আসরে ব্যাটে ধারাবাহিক ছিলেন অ্যাডাম রসিংটন। এপর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মাঝপথে ইংলিশ ব্যাটারকে হারাল চট্টগ্রাম রয়্যালস। আঙুলের চোটে ছিটকে গেছেন রসিংটন।

চলতি আসরে ৬ ম্যাচ খেলেছেন রসিংটন। ৩ ফিফটিতে ৬৪.৫ গড়ে ২৫৮ রান করেছেন। এক ম্যাচ কম খেলেও এখনও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

শনিবার ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালস টিম ম্যানেজার নাফিস ইকবাল।

‘যে আঙুলে চোট লেগেছে রসিংটোনের, সেখানে আগেও চোট ছিল। গতকাল আঘাতের পর আঙুলে স্ক্যান করানো হয়। তাকে ২ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। সে কারণে দেশে ফিরে যাচ্ছেন। রসিংটোনের জায়গায় বিকল্প ব্যাটারের সন্ধান শুরু করেছে চট্টগ্রাম।’

শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বিনুরা ফের্নান্দোর একটি বলে হাতের আঙুলে চোট পান রসিংটোন।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: হাজি বাবাই

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ