spot_img

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ

অবশ্যই পরুন

দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত অক্টোবর মাসে মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত অক্টোবর মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮০ শতাংশে নেমেছে। সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ২২ শতাংশ। মূলত খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার কারণেই সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে এ হার ৯ দশমিক ৩০ শতাংশ থাকলেও অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে।

এদিকে অক্টোবরে জাতীয় পর্যায়ে গড় মজুরি বৃদ্ধির হারও কমেছে। সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ, যা অক্টোবরে কমে ৭ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, টানা তিন মাস ৯ শতাংশের বেশি থাকার পর গত জুলাই ও আগস্টে মূল্যস্ফীতি কমে আসে। সেপ্টেম্বরে সামান্য বাড়লেও অক্টোবরে আবারও নিম্নমুখী হয়েছে।

খাদ্য মূল্যস্ফীতি কমে আসায় সার্বিক মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বৃদ্ধি এবং মজুরি বৃদ্ধির হার কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান নবনির্বাচিত সিনেটরের

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল, পাকিস্তান, মিসর ও জর্ডানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি ও আর্থিক সহায়তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ