spot_img

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশ্যই পরুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে তারেক রহমানের আগমন ঘিরে বিমানবন্দরে ছিল নেতাকর্মীদের ভিড়। স্লোগানে স্লোগানে বাংলাদেশের নির্বাচিত সরকারপ্রধান ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান তারা।

প্রায় ২০ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়েছেন তারেক রহমান। টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও ছিলেন মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারীসহ প্রায় ৩৫ জন সফরসঙ্গী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র আগমনে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে স্থানীয় নেতাকর্মীদের। জেএফকে বিমানবন্দরের টার্মিনাল ৮-এ ছুটে আসেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রংবেরঙের ব্যানার, ফেস্টুন আর মিছিলে প্রকাশ করেন নিজেদের উচ্ছ্বাস।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। ৪ দিনের সফরের পুরোটা সময়জুড়েই থাকবে ব্যস্ত কর্মসূচি। নেতাকর্মীদের প্রত্যাশা, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর অর্থনৈতিক সমৃদ্ধি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি যান জাতিসংঘ সদর দফতর সংলগ্ন একটি হোটেলে।

প্রধানমন্ত্রীর সফরসূচি:

২২ সেপ্টেম্বর:

এদিন সকালে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের জন্য স্বাগত প্রাতরাশ।

ইউএনজিএ-এর ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগদান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক এবং মেটা প্ল্যাটফর্মসের প্রধান বৈশ্বিক বিষয়াবলি কর্মকর্তা জোয়েল কাপলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ।

২৩ সেপ্টেম্বর:

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক। রোহিঙ্গা সংকট বিষয়ে উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশগ্রহণ। ‘জলবায়ু পদক্ষেপ এবং ন্যায্যতাভিত্তিক রূপান্তর’ শীর্ষক উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসনের সঙ্গে সাক্ষাৎ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

২৪ সেপ্টেম্বর:

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি বিষয়ক উচ্চপর্যায়ের সভায় প্রারম্ভিক বক্তব্য প্রদান। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু রোধ সংক্রান্ত উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠক।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে (সময় পরিবর্তন হতে পারে)। তাঁর জন্য বরাদ্দকৃত সময় ১৫ মিনিট। এরপর রাতে বাংলাদেশ স্থায়ী মিশনে নৈশভোজে অংশগ্রহণ।

২৫ সেপ্টেম্বর:

জেপিমরগান হেডকোয়ার্টার্সে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক। কুয়েতের যুবরাজ শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জাইদ আল হুসেইনের সঙ্গে মধ্যাহ্নভোজ। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়।

রাত ১১টায় (নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়ার ভূমিধস জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। পূর্ণাঙ্গ...

এই বিভাগের অন্যান্য সংবাদ