স্পেনে দ্রুতগতির দুই ট্রেনে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৮ অক্টোবর) স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া যাওয়ার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ ও আহত ব্যক্তির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এ দুর্ঘটনার মাত্র নয় মাস আগে একই রেলপথে দুই পরিচালনাকারী সংস্থার ট্রেনের দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে কর্দোবা প্রদেশের আদামুজের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ওই দুর্ঘটনার পর দেশটির রেলপথের রক্ষণাবেক্ষণে সাম্প্রতিক বছরগুলোতে পর্যাপ্ত বিনিয়োগ হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়।

