spot_img

মেট্রোরেল কর্মচারীদের অবস্থান কর্মসূচি

অবশ্যই পরুন

স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন মেট্রোরেলের নিয়মিত কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে দিয়াবাড়ি মেট্রোরেল ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

তাদের দাবি, সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক থাকা ‘বিশেষ বিধান’ বাতিল করে বিধিমালা প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে কর্মীরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু চাকরি-বিধিমালা না থাকায় তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, গ্রুপ-ইনস্যুরেন্সসহ বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর একটি খসড়া চাকরি বিধিমালা প্রস্তুত করা হলেও বিতর্কিত ‘বিশেষ বিধান’ যুক্ত থাকায় ১৩ বছরেরও বেশি সময়েও বিধিমালা চূড়ান্ত হয়নি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সব কার্যক্রম স্বাভাবিক রাখার শর্তে আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

আ.লীগ আমলে ২৫১ জনের গুমের ঘটনায় তদন্ত শুরু

আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে ২৫১ জন গুম হওয়ার ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এরইমধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ