spot_img

ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

অবশ্যই পরুন

ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন লিটন দাস। ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর আর ব্যাট করেননি বাংলাদেশ দলের অধিনায়ক। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, গুরুতর কিছু নয়।

আগামী পরশু সুপার ফোরের পরের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। পরদিনই মাঠে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে। টানা দুই ম্যাচের ধকল কাটাতে আজই শেষবার অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।

শুরুতে দলের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন। তখন দলের সঙ্গে ছিলেন লিটন। পরে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পান। মাঠেই তখন তাঁকে শুশ্রূষা করতে দেখা যায় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম ও প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে।

এরপর বেঞ্চে বসেই দলের অনুশীলন দেখেছেন লিটন। তখন তাঁকে বেশ হাসিমুখেই দেখা গেছে। দলের সঙ্গেই পরে মাঠ ছেড়েছেন লিটন।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ