spot_img

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড

অবশ্যই পরুন

উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের দিনটি গোল করে রাঙালেন অধিনায়ক হ্যারি কেইন।

ওয়েম্বলি স্টেডিয়ামে ৮০ হাজার ৪০০ দর্শকের সামনে ম্যাচটা শুরু হয়েছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই পিটার শিল্টনকে ছাড়িয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১২৬ ম্যাচ খেলার রেকর্ড গড়েন কেইন।

ম্যাচের ২৪ মিনিটে মর্গ্যান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৫৯ মিনিটে পিটার সুচিচ সমতা ফেরালেও সেটি ধরে রাখতে পারেনি ক্রোয়াটরা। ৫ মিনিট পর সফল স্পটকিক থেকে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন হ্যারি কেইন। এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ইংলিশ অধিনায়কের গোলের সংখ্যা এখন ৯২।

কেইনের লক্ষ্য জাতীয় দলের হয়ে ১০০ গোল করা। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেছিলেন, এটা হবে অবিশ্বাস্য এক মাইলফলক। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে চাই।

সর্বশেষ সংবাদ

এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি

বড় ভাই সেবাস্তিয়ানো এসপোজিতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ থাকতে দেননি ছোট ভাই ফ্রানচেস্কো...

এই বিভাগের অন্যান্য সংবাদ