spot_img

এশিয়া কাপ খেলতে আরব আমিরাতের পথে লিটনরা

অবশ্যই পরুন

এশিয়া কাপ খেলতে আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর দেশ ছেড়েছে। এই বহরে সবমিলিয়ে ছিলেন ১৩ জন সদস্য। প্রথম বহরে অধিনায়ক লিটন দাসসহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে এশিয়া কাপে খেলার উদ্দেশে টাইগারদের প্রথম বহর ঢাকা ত্যাগ করে।

দ্বিতীয় গ্রুপটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরাত যাত্রা করবে। এরপর শুরু হবে লিটন দাসের দলের আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লড়াই এবং অনুশীলন।

এবারের এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তান ভারত সফর করতে রাজি না হওয়ায় আসরটি সরে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে নেয়া হয়েছে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। সেসব শঙ্কাও কেটে গেছে।

এশিয়া কাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে যাওয়া বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে। টানা তিনটি টি-২০ সিরিজ জেতা লিটন দাসদের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। যার অর্থ সুপার ফোরে যেতে এই দুই দলের একটিকে বিদায় করতে হবে টাইগারদের।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে অনুশোচনা নেই, নির্বাচনের পরই শেষ হবে সংঘাত: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো 'অনুশোচনা' নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ