spot_img

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

অবশ্যই পরুন

লিটন দাসকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার; দলে ফিরেছেন জাকের আলী, খালেদ আহমেদ, ইয়াসির রাব্বি ও নাইম শেখ।

আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে সিরিজের ১ম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ডিসেম্বর (গকেবেরহা) ও ৭ ডিসেম্বরে (কেপটাউন)।

সবগুলো খেলাই হবে দিবারাত্রির। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশ দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ অতীতেও নস্যাৎ করেছে, এবারও করবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা...

এই বিভাগের অন্যান্য সংবাদ