spot_img

চতুর্থ দিনের খেলা শেষে গলে ১৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ

অবশ্যই পরুন

চতুর্থ দিনের খেলা শেষে গলে ১৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান করেছে টাইগাররা। দিনশেষে নাজমুল শান্ত ৫৬ আর মুশফিকুর রহিম অপরাজিত ২২ রানে। এর আগে গলে ফাইফার তুলে নেন টাইগার স্পিনার নাঈম হাসান। লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৪৮৫ রানে।

গলের তীব্র গরমের মতোই তৃতীয় দিনশেষে লংকানদের ব্যাটিংয়ে হাসফাস করার অবস্থা বাংলাদেশের। তবে চতুর্থ দিনে পালটে গেলো চিত্র। দিনের শুরুতে ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিসকে ফিরিয়ে ছন্দে ফেরেন নাঈম হাসান ও হাসান মাহমুদরা।

এরপর রত্নানায়েকেকে সঙ্গী করে কামিন্দু মেন্ডিসের ৮৪ রানের জুটিতে আবারও ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। ক্ষনে ক্ষনে রঙ বদলানোর ক্রিকেট টেস্ট, সেই রঙ বদলাতেও লাগেনি সময়।

লাঞ্চ বিরতির পর ১৪ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ধসে পড়ে লঙ্কান ব্যাটিং। প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট খেলা নাঈম শিকার করেন ৫ উইকেট। মেন্ডিসের ৮৭ পরে ৪৮৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ এনামুল হক বিজয়। মাত্র ৪ রানেই শেষ হয় তার দ্বিতীয় ইনিংস। একই কাতারে মুমিনুল হক; অভিজ্ঞ এই ব্যাটার ফেরেন মাত্র ১৪ রানে। ৬০ রানে ২ উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ তখন সাদমানের ফিফটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

ব্যক্তিগত ৭৬ রানে সাদমান ফিরলে শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিনশেষ করে মুশফিক ও শান্ত। নামের পাশে আরেক ফিফটি যোগ করেন টাইগার অধিনায়ক। চতুর্থ দিনশেষে বাংলাদেশের লিড ১৮৭ রান।

সর্বশেষ সংবাদ

জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ওয়াডেফুল বলেন, 'আমরা জানি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ