spot_img

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

অবশ্যই পরুন

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তা পণ্ড হয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত দুই উপজেলার সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে দেয় বিএসএফ।

বিষয়টি টের পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় বিজিবি। নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় পুশ-ইনের এসব চেষ্টা প্রতিহত করা হয়। পরে, অবৈধ অনুপ্রবেশকারী ৩০ জনকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, পুশ-ইন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি, দিনরাত টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ভেনেজুয়েলায় ফিরলেন বিরোধী নেত্রী মাচাদো

দীর্ঘ ১০ মাসের বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। দেশে ফিরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ