spot_img

এবার ভক্তদের যে সুখবর দিলেন হামজা

অবশ্যই পরুন

প্রতিবার বিশ্বকাপ এলে বোঝা যায় বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ধারণ করে। মূলত পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়েই ফুটবল নেশায় ডুবে থাকেন তারা। বিপরীতে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছিলেন দেশের ফুটবল থেকে।

যদিও এক হামজা চৌধুরীর আগমনে ফের দেশের ফুটবলের দিকে নজর দিচ্ছেন ভক্তরা। সম্প্রতি শক্তিশালী ভারতকে তাদেরই ঘরের মাঠে রুখে দিয়েছে লাল-সবুজের বাংলাদেশ। এতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে। যদিও সেই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর।

লাল-সবুজের জার্সিতে নিজের অভিষেকের ম্যাচেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়ে নিয়েছেন হামজা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে শুরু হয়েছে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ