spot_img

২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য

অবশ্যই পরুন

১৯৬৬ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। খবর বিবিসির।

সোমবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদন দেয়ার কথা রয়েছে। এ জন্য ফিফার বিশেষ কংগ্রেসের ভার্চ্যুয়াল সভায় ভোটের মাধ্যমে চার দেশের যৌথ আয়োজক হওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

২০৩৫ সালের নারী বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। ‘অল টুগেদার’ নামে জমা দেয়া যৌথ বিডে প্রস্তাব করা হয়েছে ১৯টি স্টেডিয়ামের নাম। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, উত্তর আয়ারল্যান্ডে একটি, স্কটল্যান্ডে দুটি এবং ওয়েলসে দুটি ভেন্যু রয়েছে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ