spot_img

প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

অবশ্যই পরুন

আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১১ হাজার ৯১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশজুড়ে এক সপ্তাহের অভিযানে ১০ হাজার ৭০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।

মন্ত্রণালয় জানায়, গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন লঙ্ঘনের, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভঙ্গের এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন অমান্যের অভিযোগে আটক হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় বর্তমানে ৩৮ হাজার ৭৩০ জন পুরুষ ও ২ হাজার ২১১ জন নারীসহ মোট ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভ্রমণসংক্রান্ত নথিপত্র (ট্রাভেল ডকুমেন্ট) সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের আনুষঙ্গিক ব্যবস্থা সম্পন্ন করার জন্য আরও ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি আবাসন, শ্রম বা সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা

লিটন দাসকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ