spot_img

রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে ইংলিশ বধ অস্ট্রেলিয়ার

অবশ্যই পরুন

৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইংলিশদের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।

শনিবার (২১ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

এদিন শূন্য রানেই ফিল সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। দ্রুত ফেরেন আরেক ওপেনার ডোনাল্ডও। তবে এরপরই হ্যারি ব্রুক ও টম ব্যান্টনের ব্যাটে আসে রান। ৬৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক ব্রুক। ব্যান্টন ফেরেন ৩৯ রানে। শেষ দিকে স্যাম কারেন, জর্ডান কক্ষ ও লিয়াম ডসনের ক্যামিওতে ১৮৭ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। ব্যক্তিগত ১ ও দলীয় ৩ রানেই সাজঘরে ফেরেন ওপেনার ম্যাকগার্ক। স্যাম হার্পার খেলেন ৩২ রানের ইনিংস। তবে বল হাতে ২১ রানে ২ উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন স্বাগতিক অলরাউন্ডার নিখিল চৌধুরী। মাত্র ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন দাঁড়ায় ১১ রান। স্যাম কারানের করা প্রথম বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলে দলকে জয়ের কাছে যান জ্যাক এডওয়ার্ডস। ওভারের পঞ্চম বলে এক রানের সমীকরণে বাউন্ডারি হাঁকিয়ে তিনিই এনে দেন কাঙ্ক্ষিত জয়।

এমসিজিতে এটিই পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

আগামী ২৪ নভেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ক্যারারা ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ।

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

বৈশ্বিক জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস প্ল্যান্টকে একটি কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বয়োগ্যাস প্ল্যান্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ