spot_img

‘মুসলিমরা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে’, বেশি সন্তান নেয়ার আহ্বান ক্যারোলিন লেভিটের

অবশ্যই পরুন

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বিতর্কের জন্ম দিয়েছে। বিয়ে করা, বেশি সন্তান নেয়া এবং খ্রিষ্টীয় মূল্যবোধে সন্তানদের বড় করে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) এনডিটিভির খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম গেল বৃহস্পতিবার এক্সে দেয়া পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ পোস্টটির সঙ্গে ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট যুক্ত করেন তিনি। সেখানে লেখা ছিল, ‘গবেষণায় দেখা গেছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে।’

লেভিটের পোস্টে বিয়ে, পারিবারিক জীবন ও ধর্মের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তার এই পোস্টটি ঘিরে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পারিবারিক মূল্যবোধ ও ধর্মের ওপর তার গুরুত্ব দেয়ার বিষয়টিকে সমর্থন করেছেন। অন্যরা সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা বা ধর্মীয় পথ অনুসরণের আহ্বান জানানো উচিত কি না।

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুদের দেখাশোনার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক চাপের বিষয়টিও তুলে ধরেছেন অনেকে। তাদের কেউ কেউ বলেছেন, বড় হওয়ার পর সন্তানদের নিজেদের ধর্মীয় বিশ্বাস বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত।

একজন মন্তব্যকারী লিখেছেন, ‘এটিকে খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সন্তান জন্মদানের প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। প্রকৃত সমাধান সহজ- পশ্চিমা দেশগুলোতে অভিবাসন সীমিত বা বন্ধ করা, যাতে পশ্চিমা দেশগুলো নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারে।’

আরেকজন লিখেছেন, ‘যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের পরিচর্যা কেন্দ্র, জীবনধারণের উপযোগী মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার বিরোধিতা করেন, তারাই আবার বলেন, বেশি সন্তান নিন। এরপর তারা অবাক হন, মানুষ কেন বেশি সন্তান নিচ্ছে না।’ তৃতীয় একজন মন্তব্য করেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেয়ার সামর্থ্য নেই।’

সর্বশেষ সংবাদ

পরাজিত শক্তি অন্যের পদতলে: রিজভী

পরাজিত শক্তি অন্যের পদতলে; তাদের চিন্তার সাথে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ