spot_img

নাশকতাকারীদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: রিজভী

অবশ্যই পরুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল প্রকার নাশকতা দমনের পাশাপাশি জ্বালাও-পোড়াও বাহিনীকে প্রতিহত করা হবে বলে হুশিঁয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জনগণই শেখ হাসিনার প্রত্যাবর্তন মেনে নেবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘এই দেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক পরিবেশ। কিন্তু, ঘোলাপানিতে মাছ শিকার করে একদল স্বার্থ হাসিল করতে চায়।’

তিনি আরও বলেন, ‘নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে যারা বাহিনী তৈরি করেছে, তাদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।’

৫২-৭১ এর চেতনা মানুষকে মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। অতীতে পাঠ‍্যপুস্তকে রাজনৈতিক পক্ষপাতের মাধ‍্যমে প্রকৃত ইতিহাস আড়াল করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঢাকা কলেজের অবদান সম্পর্কে তিনি বলেন, এই বিদ্যাপীঠ শুধু বরেণ্য রাজনীতিবিদই তৈরি করেনি, অনেক কবি সাহিত্য লেখক, সাংবাদিক তৈরি করেছে। তিনি এই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

র‍্যালিটি ঢাকা কলেজ থেকে বের হয়ে সাইন্সল্যাব ঘুরে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়।

সর্বশেষ সংবাদ

বিশ্ব অর্থনীতি খণ্ডিত হচ্ছে, এপেককে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব অর্থনীতি ক্রমেই খণ্ডিত হয়ে পড়ার প্রেক্ষাপটে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামের সদস্য দেশগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ