spot_img

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুরোধে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

লালমনিরহাট সফরের অংশ হিসেবে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের অনুরোধে হাসিমুখে সেলফি তোলেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পরপরই প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখানে আয়োজিত ’প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠান চলাকালে ও ক্যাম্পাস পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেলফি তোলেন। সরকারপ্রধানকে এতটা কাছ থেকে পেয়ে এবং তার সঙ্গে ছবি তুলতে পেরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা যায়।

সফরের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভায় ভাষণ দেবেন। বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় শেষে বিকেল ৪টায় তার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

বিশ্ব অর্থনীতি খণ্ডিত হচ্ছে, এপেককে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব অর্থনীতি ক্রমেই খণ্ডিত হয়ে পড়ার প্রেক্ষাপটে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামের সদস্য দেশগুলোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ