spot_img

ফুটবল থেকে অবসরের ইঙ্গিত নেইমারের

অবশ্যই পরুন

একসময় ফুটবল মাঠে পায়ের জাদুতে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। কিন্তু চোটের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে সেই ছন্দ হারিয়েছেন নেইমার জুনিয়র। যে কারণে এবার পেশাদার ফুটবলকে বিদায় জানানোর কথাও গুরুত্বের সঙ্গে ভাবছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর প্রতিবেদন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিজের সেরা ছন্দে ফিরতে না পারার হতাশা নেইমারকে অবসরের চিন্তা করতে বাধ্য করছে।

সম্প্রতি কিংস লিগ টুর্নামেন্টে ব্রাজিলের কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে এক আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। আলাপে বার্সেলোনা ও পিএসজির এই সাবেক ফরোয়ার্ড জানিয়েছিলেন, কিংস লিগে খেলতে চান এবং ২০৩০ সাল পর্যন্ত ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনাও আছে তার।

তখন গুয়েদেস মনে করিয়ে দেন, ২০৩০ সালে নেইমারের বয়স হবে ৩৯ বছর। অর্থাৎ আরও পাঁচ-ছয় বছর খেলার সুযোগ থাকতে পারে। কিন্তু নেইমার স্পষ্ট জানিয়ে দেন, ‘না, আমি পারব না।’ এরপর গুয়েদেস অবাক হয়ে আবারও একই কথা বললে নেইমারের সংক্ষিপ্ত অথচ নাড়া দেওয়া উত্তর ছিল— ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’

বারবার ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যাওয়া এবং মাঠে ফেরার পর ফের চোট পাওয়ার আশঙ্কা নেইমারের মানসিক ও শারীরিক দুই অবস্থাতেই বড় প্রভাব ফেলেছে। ফলে অবসর এখন আর কেবল দূরের কোনো ভাবনা নয়, বাস্তব সম্ভাবনা হিসেবেই বিবেচনা করছেন ব্রাজিলের এই তারকা। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেললেও, দীর্ঘদিনের চোটজর্জর ক্যারিয়ার শেষ পর্যন্ত আর কতদূর এগোবে— সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি তিনি।

সর্বশেষ সংবাদ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়: হাইকোর্ট

অনুসন্ধানের শুরুতেই সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

এই বিভাগের অন্যান্য সংবাদ