spot_img

পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে সাবেক বিসিবি বস

অবশ্যই পরুন

পাকিস্তান ক্রিকেটে নতুন ভুমিকায় আমিনুল ইসলাম বুলবুল। দেশটির সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি।

হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের বিকাশে পরামর্শ দেবেন আমিনুল ইসলাম।

মূলত, তৃণমূল পর্যায়ে ক্রিকেটের সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন আমিনুল।

খেলোয়াড়ি জীবনে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায় নিতে চাই না, আবার ব্যর্থও হতে চাই না: জামায়াত আমির

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে এর সম্পূর্ণ দায় নেওয়ার দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির...

এই বিভাগের অন্যান্য সংবাদ